১৮৫৪ সালের দ্রুত শিক্ষা বিতরণ প্রাপ্ত নীতির অনুদান প্রাপ্ত ১৮টি বালিকা বিদ্যালয়ের মধ্যে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় একটি। তৎকালীন জেলা কালেক্টরের পত্নী মিসেস রেডেনশ এর ব্যাক্তিগত উদ্যোগের সাথে মহারাজা জগদীশ নাথের আর্থিক সহায়তায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের মেয়েরা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহন করে নারী শিক্ষার আলো জ্বালিয়েছেন। ১৮৬৯ সালে যখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি প্রথম শ্রেণী হতে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছিল। তারপর প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয়। সম্ভবতঃ ১৯৪৭ সালের পূর্ব সময়ে এটি উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত হয়। তখন এই বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য ছাড়া সব বিষয়ই ইংরেজিতে পড়ানো হত। প্রতিষ্ঠার প্রায় ১০০ বছর পর ১ এপ্রিল ১৯৬১ সালে স্কুলটিকে সরকারীকরণ (প্রাদেশিকীকরণ) করা হয়। ১৯৪৮-১৯৪৯ পর্যন্ত এখানে বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই শিক্ষাদান চালু হয়। ১৯৫২ সালের পূর্ব পর্যন্ত মেট্রিকুলেশন পরীক্ষা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হত। কিন্তু ১৯৫২ সালের পর ইষ্ট বেঙ্গল এডুকেশন বোর্ড ঢাকায় স্থাপিত হওয়ায় এই মেট্রিকুলেশন পরীক্ষা উক্ত বোর্ড এর অধীনেই অনুষ্ঠিত হতে থাকে। কয়েক বছর পর বিদ্যালয়টি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৬১ সালে সরকারীকরণ হওয়ায় এই প্রতিষ্ঠানটির নাম হয় "সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়"।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট


